নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
নিউজ ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বুধবার মালদ্বীপের মালেতে সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় লাল-সবুজের যুবারা। ম্যাচের ১০ মিনিটে মানিকের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয়।
পুরো ম্যাচে প্রাধান্য ধরে রাখে বাংলাদেশ। যদিও রোনান সুলিভানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষদিকে আরও একটি সহজ সুযোগ মিস করলেও জয়ের ধারায় ফাইনাল নিশ্চিত করে দল।
শুক্রবার ফাইনালে ভারতের বা ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

