কিশোরগঞ্জে এলিট ক্লাবের র্যাফেল ড্র: ঈদের কেনাকাটায় ৫০ ক্রেতা পেলেন আকর্ষণীয় পুরস্কার
মো. মনির হোসেন: কিশোরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের পোশাক কেনাকাটায় র্যাফেল ড্র’র মাধ্যমে ৫০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দিয়েছে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড এলিট ক্লাব।
জেলা শহরের রথখলাস্থ এলিট ক্লাব আউটলেটে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. বিল্লাল।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম মেহেদী, প্রধান কার্যালয়ের কর্মকর্তা মিনহাজুল আবেদীন আসিফসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. বিল্লাল জানান, ঈদুল ফিতর উপলক্ষে এলিট ক্লাব আউটলেট থেকে ১ হাজার টাকার পণ্য ক্রয়ে একটি করে কুপন দেওয়া হয়। ক্রেতারা সেই কুপনে নাম ও মোবাইল নম্বর লিখে জমা দেন। পরবর্তীতে ফেসবুক লাইভের মাধ্যমে র্যাফেল ড্র পরিচালনা করে ৫০ জন বিজয়ী নির্বাচন করা হয়।
পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ছিল হিরু ব্র্যান্ডের ১১০ সিসি একটি মোটরসাইকেল। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি করে স্মার্টফোন, চতুর্থ থেকে অষ্টম পুরস্কার হিসেবে একটি করে আয়রন, নবম থেকে অষ্টাদশ পুরস্কার হিসেবে একটি করে হাতঘড়ি এবং ১৯তম থেকে ৫০তম বিজয়ীদের জন্য এলিট ক্লাব ব্র্যান্ডের একটি করে টি-শার্ট ।
এসময় ফেসবুক লাইভে ড্র চলাকালীন প্রথম পুরস্কার বিজয়ীকে ফোন করে ডেকে এনে তাৎক্ষণিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার লাভ করেন জেলা সদরের বৌলাই এলাকার বাসিন্দা মাসুদ রানা। অন্যান্য বিজয়ীদের মোবাইল ফোনের মাধ্যমে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তারা উপস্থিত হলেই পর্যায়ক্রমে পুরস্কার প্রদান করা হবে।
প্রথম পুরস্কার বিজয়ী মাসুদ রানা বলেন, আমি এলিট ক্লাব থেকে একটি পাঞ্জাবি কিনেছিলাম। তখন আমাকে একটি কুপন দেওয়া হয়। সেই কুপন থেকেই আমি প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল পেয়েছি। আমি খুবই আনন্দিত এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
ফেসবুক লাইভ কার্যক্রম পরিচালনা করে কিশোরগঞ্জের কনটেন্ট ক্রিয়েটর মো. লিয়ন মিয়া।

