স্বাধীনতা দিবসে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধা
জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম কলেজ মোড়স্থ ‘স্বাধীনতার বিজয়স্তম্ভ’, ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ এবং শাপলা চত্বরে অবস্থিত ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিবসটি ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

