কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি

মো. মনির হোসেন: কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে সাতটায় জেলার ৯১৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভোরবেলা ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের আসতে দেখা গেছে।

বেলা সারে ৯টা পর্যন্ত কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা জানান, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোরবেলা থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

ভোটকেন্দ্রগুলোতে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়াও বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহলে রয়েছে। এবং স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ