ভূমিকম্পের পর খোলা আকাশের নিচে আফগানরা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মারাত্মক ভূমিকম্প আঘাত হানার পর ক্ষুধার্ত ও গৃহহীন অবস্থায় বিভিন্ন স্থানে জড়ো হয়ে আছে সাধারণ মানুষ। আফটারশকের ভয়ে তারা যে কয়েকটি ভবন এখনও দাঁড়িয়ে আছে সেগুলোতেও প্রবেশ করার সাহস পাচ্ছে না। কারণ আরও ভূকম্পন সহ্য গত সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে লাগোয়া সীমান্তের দুর্গম অঞ্চলগুলোতে আঘাত হানে, যার ফলে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। মূল ভূকম্পন আঘাত হানার পরে অন্তত ছয়টি শক্তিশালী আফটারশক এবং অসংখ্য ছোট কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের আঘাতে সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা কিছু কৃষিনির্ভর গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।করার মতো অবস্থায় নেই ভবনগুলো। খবর এএফপির।অন্যান্য জায়গায় কিছু বাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে, কিন্তু বাসিন্দারা যেকোনো মুহূর্তে চাপা পড়ার ঝুঁকি নেওয়ার চেয়ে খোলা আকাশের নিচে থাকাকেই নিরাপদ হিসেবে বেছে নিয়েছেন।সেই ‘ভয়ংকর রাতের’ কথা এখনও মনে করে শিহরিত হন এমরান মোহাম্মদ আরেফ। সেই রাতে নানগারহার প্রদেশের দার-ই-নুর গ্রামে তার বাড়িটি ধ্বংস হয়ে যায়। আরেফ বলেন, এরপর থেকে তিনি তার পরিবারের আরও চার সদস্যের সাথে একটি মোটা প্লাস্টিকের মাদুরে বাইরে ঘুমিয়েছেন।আরেফ আরও বলেন, ‘গতকালও একটা কম্পন হয়েছিল এবং আজ সকালেও একটা হয়েছে। এখন আমাদের থাকার কোনো জায়গা নেই এবং আমরা সবার কাছে সাহায্যের জন্য আবেদন করছি।’

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ