বাংলাদেশ খেলাফত মজলিস মিঠামইন উপজেলা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

মো. মনির হোসেন: ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী দ্বীনি সংগ্রামের পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে মিঠামইন উপজেলার ঘাগরাবাজারস্থ নাফিউল উলুম হোসাইনিয়া মাদ্রাসা মিলনায়তনে  ঈদুল আজহার ঈদ পরবর্তী ঈদ পূনর্মিলনী আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস মিঠামইন উপজেলা শাখা।

মিঠামইন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম জামালী সভাপতিত্বে ও মিঠামইন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি ভাটি বাংলার কৃতিসন্তান মাওলানা আব্দুল মোমেন শেরজাহান ও কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা সদস্য মাওলানা সাইফ সিরাজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা শহীদুল্লাহ্ সাদী, কিশোরগঞ্জ জেলা শাখার প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ শাহজাহান, মিঠামইন উপজেলার সাংগঠনিক সম্পাদক সম্পাদক মুফতি মাওলানা সোয়াইব আহমেদ, মিঠামইন উপজেলা সহ-সভাপতি মাওলানা সাইদ কামরুল হুদা, মৌলোভীবাজার জেলার সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, “আজ থেকে শত বছর পূর্বে ইসলাম বিরোধী শক্তি তুর্কীস্থান থেকে খেলাফতের সর্বশেষ চিহ্নটুকু মুছে ফেলে। পরবর্তীতে আমাদের আকাবির ওলামাগণ খেলাফত পুর্নদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

কুরআনী শাসন ব্যবস্থা ছাড়া সমাজে পরিপূর্ণ শান্তি কখনও আসবে না। তাই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে আমাদের।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সরকারকে দ্রুত সংস্কার শেষ করে সরকারের দেয়া ডেটলাইনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, ভাটি অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস ধান উৎপাদন। কৃষকের পরিশ্রমের মূল্য দিতে হবে। সরকারকে সার কীটনাশক সহ কৃষি সরঞ্জামের দাম কমাতে হবে।

অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে নিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা- মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ খেলাফত মজলিস মিঠামইন উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মাওলানা এনামুল হক হাক্কানীর নেতৃত্বে একটি মিছিল ব্যানার পেষ্টুনসহ ঘাগড়াবাজার প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে মিলিত হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর জন্য বিশেষ দোয়া করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ