করগাঁও ক্যাম্পাস মডেল একাডেমিতে পিঠা উৎসব
মো. মনির হোসেন: কিশোরগঞ্জের কটিয়াদীতে করগাঁও ক্যাম্পাস মডেল একাডেমিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা।
শতাধিক পদের রকমারি স্বাদের পিঠা নিয়ে এ উৎসব আয়োজন করেন শিক্ষার্থীরা। উৎসবে ৬টি স্টল স্থান পেয়েছে, বাহারি নকশার পিঠার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তারা বাঙালির ঐতিহ্যবাহী বিচিত্র বিভিন্ন পদের পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার সুরমার সভাপতিত্বে ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা, বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান শাহজাহান কবীর, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজ, করগাঁও বাজার বণিক সমিতির সভাপতি শাহীদুর রহমান বাবুল, সমাজ সেবক ফজলুল হক রেনু মোল্লা, করগাঁও ইউনিয়নের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান তুতন, ডা. আব্দুস সালাম বাচ্চু, সাবেক শিক্ষক হেলাল উদ্দিন নাসির প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাম্পাস মডেল একাডেমীর পরিচালক মজিবুর রহমান ও রাকিব খান।

