তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দিলেন ইয়াসের খান চৌধুরী 

নিজস্ব সংবাদদাতা
দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে শনিবার ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সেই বার্তা কর্মীদের কাছে পৌঁছে দিতে সোমবার বিকালে নান্দাইল উপজেলার চামটা বাজারে বিএনপির এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী।
জানা গেছে, কর্মীসভায় উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উসমান গণি ভূইয়া, রফিকুজ্জামান ভূইয়া মনির, উপজেলা বিএনপি নেতা নাজমুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ, আতিকুজ্জামান ভুইয়া নৌফেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক প্রমূখ। এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী-গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়। তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় এবং নিশ্চিত করতে চায় সর্বস্থরে নারীর অংশগ্রহণ।#

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ