যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটনের পিতার মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের শোক
কামরুজ্জামান শাহীন
ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের পিতা আলহাজ্ব সাদেক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে, তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন চরফ্যাশন ও মনপুরা উপজেলা এবং শশীভূষণ, দক্ষিণ আইচা ও দুলার হাট থানা যুবদলের নেতৃবৃন্দরা।

