ডিজিটাল মিটারের আওতায় এসেছে সেহেতু জেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্য
প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।
২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)
৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)
৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।
৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার) বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই। স্থিতি জানতে
আরও কিছু বিশেষ তথ্যঃ ১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।
২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।
৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।
৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।
৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।
মিটারের তথ্য দেখার জন্য শর্ট কোড লিস্টঃ
| শর্ট কোড | বিবরণ |
| ০০ | এমার্জেন্সী ব্যালেন্স গ্রহন (ধারকৃত) |
| ৮০০ | এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট |
| ৮০১ | বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা) |
| ৮০২ | তারিখ |
| ৮০৩ | সময় |
| ৮০৬ | মিটার বিচ্ছিন্নের কারণ |
| ৮০৮ | বর্তমানে চলমান লোড (কিঃওঃ) |
| ৮১০ | এমার্জেন্সী ব্যালেন্স পরিমান (ধারকৃত) |
| ৮১৪ | চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার পরিমান (ইউনিট) |
| ৮১৫ | সর্বশেষ রিচার্জ এর তারিখ |
| ৮১৬ | সর্বশেষ রিচার্জ সময় |
| ৮১৭ | সর্বশেষ রিচার্জ পরিমান (টাকা) |
| ৮৩০ | সর্বশেষ রিচার্জ টোকেন |
| ৮৬৯ | সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (কিঃওঃ) |
| ৮৮৬ | বর্তমান চলমান রেট (টাকা) |
| ৮৮৭ | বর্তমান চলমান স্পেপ ট্যারিফ (টাকা) |
| ৮৮৯ | বর্তমান টোকেনের সিকোয়েন্স নম্বর |
| ৯২২ | চলতি মাসে ব্যবহৃত টাকা |

