খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত
শফিক কবীর।
কিশোরগঞ্জে খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের (খাদ্য শিল্প) একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত
ফুড টেকনোলজি ও গ্রামীন শিল্প বিভাগ এবং গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এর আয়োজনে খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষার উপায়ের উপর ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের (খাদ্য শিল্প) একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত। আজ সকালে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স কাযার্লয়ে প্রশিক্ষনের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও টেকনোলজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল। প্রশিক্ষনে প্রায় শতাধিক শিল্প কলখারকানার কর্মকতার্রা অংশ নেয়। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফজাল রহমান, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রোগ্রাম কর্ডিনেটর আশফাক কবীর, নাসিবের কিশোরগঞ্জ জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ, চেম্বারের পরিচালক ইকবাল আহমেদ চৌধুরী অপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুল রহমান বেলাল।
