কিশোরগঞ্জের ৬ আসনে নৌকার মনোনয়ন পেলেন যারা

মো. মনির হোসেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩০০ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনেও নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। রোববার (নভেম্বর ২৬) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। কিশোরগঞ্জ জেলার মনোনয়নপ্রাপ্তরা হলেন।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা, বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহহার আকন্দ।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. আফজাল হোসেন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে পেয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ