পাকুন্দিয়ায় যুবক-যুবতীদের সচেতনতামূলক কর্মশালয়
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবক ও যুবতীদের শীর্ষক সচেতনতামূলক কর্মশালয় অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৩ নভেবম্বর সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালয় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মোঃ কামাল উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সালাহ উদ্দিন, শহিদুজ্জামান প্রমুখ।

