৬০০ উইকেটের মাইলফলকে ব্রড
টেস্ট ইতিহাসের দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেটের মালিক হলেন ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড। বুধবার ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনে ট্রাভিস হেডকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ব্রডের আগে পেসার হিসেবে ৬০০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন জেমস অ্যান্ডারসন।
সব মিলিয়ে ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট শিকার করলেন ব্রডতার আগে টেস্টে ৬০০ উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও জেমস অ্যান্ডারসন। টেস্টে ৬০০ উইকেট পেতে ব্রডের দরকার ছিল ২ উইকেট। ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম ওভারেই উসমান খাজাকে আউট করে একধাপ এগিয়ে যান ব্রড। এরপর দারুণ খেলতে থাকা ট্রাভিস হেডকে আউট করে পূরণ করেন ৬০০ উইকেট।টেস্টে পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট পেতে ব্রডের দরকার ছিল ২ উইকেট। ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম ওভারেই উসমান খাজাকে আউট করে একধাপ এগিয়ে যান ব্রড। এরপর দারুণ খেলতে থাকা ট্রাভিস হেডকে আউট করে পূরণ করেন ৬০০ উইকেট। এই উইকেট শিকার করতে ব্রডের লেগেছে ১৬৬ টেস্ট।৮০০ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এর পরই প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্ন। তার রয়েছে ৭০৮টি উইকেট। তিনে থাকা জেমস অ্যান্ডারসনের উইকেটসংখ্যা ৬৮৮। ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে রয়েছেন তালিকার চারে, তার শিকার ৬১৯ উইকেট।
Credit : Kaler Kantho

