বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে নয়জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনা ও করোনার উপসর্গে মৃত্যু ও শনাক্ত আবার বেড়েছে। এ বিভাগে করোনায় ছয়জন ও করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৩০।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগের গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় দুজন ও করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছিল ৯৭ জনের।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন বরগুনা জেলার। বাকি তিনজন বরিশাল, ভোলার ও পিরোজপুরের বাসিন্দা ছিলেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৬৩০। বিভাগে মৃত্যুহার ১ দশমিক ৪৮ হলেও বরগুনায় ২ দশমিক ৪৫।

উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে এই হাসপাতালে ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৮৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ২৯ জনের। এর বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ১৭।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ১০ দিন ধরেই বিভাগে সংক্রমণের হার কম। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries