টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২৬৭। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় দুজন এবং কালিহাতী ও মধুপুরে একজন করে রয়েছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে জেলায় আরও দুজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় ২৪০ জনের মৃত্যু হলো। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সর্বোচ্চ ৮৬ জন মারা গেছেন।

এদিকে গতকাল সোমবার থেকে আজ পর্যন্ত জেলায় ৮২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ।

নতুন আক্রান্ত ১৪৪ জনের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩ জন, নাগরপুরে ১৬ জন, সখীপুরে ২ জন, মির্জাপুরে ২৭ জন, বাসাইলে ৩ জন, কালিহাতীতে ১০ জন, ঘাটাইলে ১৩ জন, মধুপুরে ১৬ জন, গোপালপুরে ২৫ জন, ধনবাড়ীতে ১ জন এবং ভূঞাপুর ও দেলদুয়ারে ৪ জন করে রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, জেলায় এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে আক্রান্ত রোগীদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪১ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন।
করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries