কিশোরগঞ্জ ৪ আসনে রেকর্ড পরিমান ভোট পেয়ে হ্যাটট্রিক বিজয়ী তৌফিক
আজাদ হোসেন বাহাদুল
ইটনা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৫ নং কিশোরগঞ্জ ৪ (ইটনা, মিঠামন, অষ্টগ্রাম) আসনে বেসরকারী ফলাফলে মহামাণ্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের জৈষ্ট সন্তান ও মহাজোট প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি নৌকা প্রতিক নিয়ে রেকর্ড সংখ্যক ২ ল ৫৯ হাজার ৪৫১ ভোট পেয়ে হ্যাটিক বিজয়ী হয়েছেন । তিনি এর আগেও এ আসন থেকে টানা দুইবার সাংসদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এক্যফ্রন্ট মনোনিত প্রার্থী এডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট। এ আসনের অন্য দুই প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মোহাম্মদ আহসানুল্লাহ হাত পাকা প্রতিকে ১ হাজার ৪৪৬ ভোট ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনিত খাইরুল ইসলাম ঠাকুর রিক্সা প্রতিকে ৭৫৯ ভোট পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ৭০ সালের পর থেকে বিগত নির্বাচনী ফলাফলে এ আসনে প্রতিদন্ধি প্রার্থীর চেয়ে রেকর্ড পরিমান ভোট পেয়ে সাংসদ নির্বাচন এটাই প্রথম। রিটার্নিং কার্যালয় সুত্রে জানাযায় আসনের মোট ভোটার সংখ্যা ৩ ল ২০ হাজার ২৪৫, কেন্দ্র ১৩৪ টি। নির্বাচনে ২ ল ৬৮ হাজার ১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মোট ১৫৫০ টি ভোট বাতিল বলে গন্য করা হয়।

