কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীর দুই বছরের কারাদন্ড
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর খায়রুল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার (১৭ আগস্ট) দিনগত রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দ-াতদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী খায়রুল (২০) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার মৃত মাসু মিয়ার ছেলে।
এরআগে গত শুক্রবার (১৭ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে র্যাব-১৪ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় খায়রুলকে (২০) দুই বছরের বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

