পাকুন্দিয়ায় নারী কর্মীদের হাতে চেক ও সনদ বিতরণ
মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে পল্লী কর্মসংস্থান ও সড়ক রণাবেনের ৯০ জন নারী কর্মীদের হাতে সঞ্চয়কৃত অর্থের চেক তুলে দেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ফারুক আহাম্মেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহম্মেদ প্রমুখ।

