পাকুন্দিয়ায় নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন
মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯নং চন্ডিপাশা ইউনিয়নের নবনির্মিত ভূমি অফিস আজ বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) ফারুক আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন প্রমুখ।

