ফড়িং সোনা – আলাউদ্দিন হোসেন

ফড়িংটা আজ যাচ্ছে দূরে
মেঘের দেশে উড়ে
মেঘের সাথে করবে খেলা
ফিরবে না তো ঘরে।
মেঘ ডাকছে মেঘে ডাকছে
ফড়িং সোনা কই
মেঘের আওয়াজ শুনে ফড়িং
লাগালো হৈ চৈ।
পাখামেলে ফড়িং সোনা
যাচ্ছে মেঘের দেশে
ফড়িং সেনার দেখা পেয়ে
বৃষ্টি এলো হেসে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ