গফরগাঁওয়ে প্রাক্তণ সৈনিক সংস্থার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রাক্তণ সৈনিক সংস্থার উদ্যোগে সংস্থায় সৈনিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
গত সোমবার সকালে গফরগাঁও উপজেলা প্রাক্তণ সৈনিক সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি মোঃ সোহেলুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাক্তণ সৈনিক সংস্থা, গফরগাঁও উপজেলা শাখার উপদেষ্টা এম. এ করিম, ডাঃ এস.এম শফিক উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, সংস্থায় সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। =
