স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পতœীতলায় মহিলা সংস্থার ঋন বিতরন কর্মসূচী অনুষ্ঠিত

দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা পতœীতলার আয়োজনে বুধবার উপজেলা পরিষদ চত্বরে ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান এবং উপজেলার ৩৪জন দুঃস্থ, অসহায় বেকার মহিলাদের মাঝে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৫লক্ষ ১০ হাজার টাকার ক্ষুদ্র ঋনের চেক বিতরন ক্ষুদ্র ঋনের চেক বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা নওগাঁ জেলা শাখার চেয়ারম্যান শাহানাজ বেগম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পতœীতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, জাতীয় মহিলা সংস্থা নওগাঁ জেলা শাখার সদস্যা জহুরা ইসলাম, মমতাজ বেগম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা চৌধুরী, সদস্যা খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সংগঠক আমিনুল হক সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

পতœীতলায় কৃষকদের ভাল চর্চা প্রদর্শন ও গণ সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত

দিলিপ চৌহান, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় বেসরকারী এন.জি.ও সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের উদ্যোগে আয়োজিত কৃষকদের ভাল চর্চা প্রদর্শন ও গণ সচেতনতা কর্মসূচী মঙ্গলবার উপজেলার দিবর ইউপির বাঁকরইল বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচী ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং কারিতাসের কর্মসূচী সম্মিলিতভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাঁকরইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি হারুন-অর- রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিবর ইউ.পি চেয়ারম্যান আঃ হামিদ সরকার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক, পতœীতলা প্রেসকাব সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধরী, বাঁকরইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসেদ আলী, সহ উপজেলার দিবর ইউনিয়নের ৮টি গ্রামের প্রকল্পের উপকার ভোগীগণ, ইউ.পি মেম্বার, শিক্ষক, শিক্ষার্থী ও কারিতাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

এসময় কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের উদ্যোগে কৃষকদের ভাল চর্চা প্রদর্শন ও গণ সচেতনতা কর্মসূচীর আওতায় ৮টি স্টলের মাধ্যমে বসতবাড়ীতে/ মাঠে, হাঁস-মুরগী পালনে, গবাদি পশু পালনে, মাছ চাষে ও দানাদার ফসল চাষাবাদে ভাল চর্চা গুলি প্রদর্শিত হয়েছে। এছাড়াও প্রদর্শিত হয়েছে বীজ সংরক্ষন কৌশল ও নিরাপদ খাদ্য হ্যান্ডলিং এর ক্ষেত্রে ভাল চর্চা যা জনগণের কৃষি বিষয়ক জ্ঞানকে সমৃদ্ধ করবে বলে এন.জি.ও সংস্থাটির কর্মকর্তারা জানায়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ