মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দেশের অন্যান্য স্থানের মত যথাযোগ্য মর্যাদায় মহেশপুরেও দিবসটি পালিত হয়েছে। সকাল ৮টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করে। মহেশপুর হাই স্কুল মাঠে শহীদ মিনারে প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন করেন স্থানীয় এপি মোঃ নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক। পরে ঐ মাঠেই বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াচ ও সালাম গ্রহন করেন এমপি নবী নেওয়া ও অতিথিবৃদন্দ। সাবেক এমপি শফিকুল আজম চঞ্চল দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ নিমারে পুষ্প মাল্য অর্পন করেন। মহেশপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়জদ্দীন হামীদ ও সাবেক মহিলা এমপি পারভীন তালুকদার মায়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করেন এবং নিজ কার্যালয়ে আলোচনা সভা করেন। এদিকে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালযে সকালে ছাত্রীদের নিয়ে এক খেলার উদ্বোধন করেন মহেশপুর প্রেসকাবের সভাপতি মানবাধিকার কর্মী আব্দুর রহমান। ফতেপুর শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গতবারের তুলনায় এ বছর যাকজমকপূর্ণভাবে উপজেলার সর্বোত্র স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
