ঘোড়াঘাটে অবৈধ ভাবে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগে ৩ জনের কারাদন্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শহিদুল ইসলাম আকাশ ঃদিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগে ৩ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টি,এম,এ মমিন। দন্ডিতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাট গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র হাসান আলী (৪৫), পুড়ইল মোল্লাভাগ গ্রামের মোঃ ছরোয়ারের পুত্র রকি মিয়া (১৮), পাঁচবিবি উপজেলা শিমুলগাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার পুত্র রায়হান (২৫)। এদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিন ও থানা পুলিশের সঙ্গীয় ফোর্স সহ এক অভিযানে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগীহাটে অবৈধভাবে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করার সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিন এ রায় দেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ