কুলিয়ারচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উৎযাপিত

মোঃ নাঈমুজ্জামান নাঈম, প্রতিনিধি, কুলিয়ারচর, কিশোরগঞ্জ ঃ স্বাধীনতা তুমি অন্ধকারে খা খা সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭:৪৫টায় স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় কুলিয়ারচর থানার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোর সমাবেশ ও সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য ও দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা সভা, বাদ জোহর মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শণী। সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন উপজেলা নাজির রাফিউল হক সুমন ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা মনির উদ্দিন আহমেদ। এছাড়া কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এইচ.এস.সি পরীক্ষার্থী-২০১৮ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুলিয়ারচর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ