কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলা-ভাংচুর ॥ আহত ৫ শ্লীলতাহানীর অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদরে মনিপুর (কাঠাকালি) এলাকায় প্রকাশ্য দিনের বেলায় বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ গত শনিবার বিকেলে কাঠাকালি এলাকায় খোকন মিয়ার বাড়ীতে মনিপুর এলাকার শহীদ, বসির ও লিটন গংরা এ হামলা চালায়। সন্ত্রাসীরা খোকন মিয়ার বসত ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ ল টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় শিশু সহ গর্ভবতী চম্পা, মুক্তা, রোজিনা ও খোকন মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মাঝে খোকন মিয়ার অবস্থা আশংঙ্কাজনক। তাকে চিকিৎসকরা গতকাল রবিবার ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। ঘটনার বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সামা মোঃ ইকবাল হায়াত বলেন, উক্ত বিষয়ে রুজিনা খাতুন বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। থানার এসআইকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছি।

