বাজিতপুর ভূমি অফিসের বিশেষ সেবা সপ্তাহের র্যালী ও আলোচনা সভা
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ হয়ে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় বাজিতপুর সহকারী ভূমি কমিশনার তাহমিনা আক্তার রেইনার নেতৃত্বে গতকাল শনিবার সকাল ১০টায় সেবা সপ্তাহের এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় জমির অনলাইনে নাম জারি, জাতীয় পরিচয়পত্র, পূর্ণ বছরের ভূমি উন্নয়ন কর, সাব কবলা, ওয়ারিশান সনদ সহ সকল সেবা প্রদান করা হয়। বক্তব্য রাখেন ইউনিয়ন কর্মকর্তা নাজিবুর রহমান কিরন, মো: মাহতাব উদ্দিন, মো: খুরশিদ আলম, সাইদুজ্জামান, ফরিদুজ্জামান, আব্দুছ সালাম প্রমূখ।
বাজিতপুরে দুটি মাদ্রাসায় শহীদ মিনার নেই!
একটি মাদ্রাসায় শিক্ষক ও শ্রেণী কক্ষ সংকট:
মহিউদ্দিন লিটন, বাজিতপুর থেকে: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তিনটি মাদ্রাসার মধ্যে দুটি মাদ্রাসায় শহীদ মিনার নেই গত ৪৬ বছর ধরে। এই মাদ্রাসা গুলো হলো- পিরিজপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও নিলখী কাছেমুল উলূম দাখিল মাদ্রাসা।
জানা যায়, নিলখী কাছেমুল উলূম মাদ্রাসায় ১৮ জন সহকারী শিক্ষকের মধ্যে স্থায়ী পদ রয়েছে ১৩ জন। গত এক যুগ ধরে ৫টি পদ শূন্য পদ থাকার কারনে শিক্ষকরা শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন। এই মাদ্রাসায় প্রাইমারী সহ মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২০ জন হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। এছাড়া ভবন সংকটের কারণে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বাহিরে বসে পাঠ্য দান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এরই মধ্যে সরকারী ভাবে ২০১৪ সনে একটি ভবনকে পরিত্যক্ত ঘোষনা করা হলেও এখন পর্যন্ত সরকারী ভাবে নতুন ভবন করা হয় নি। অত্র মাদ্রাসার সুপার আব্দুল আজিজ জানান, শ্রেণী সংকটের কারণে প্রায় সময়েই শিক্ষার্থীদের বাহিরে বসে পাঠ্যদান করতে হয় শিক্ষকদের।
