শ্রীপুরে গাড়ি চালকের আত্মহত্যা

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
শ্রীপুরে শাহীন ক্যাডেট স্কুল মাওনা চৌরাস্তা শাখার স্কুল গাড়ি চালক আত্মহত্যা করেন। ২০ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ী উত্তর পাশে কাঁঠাল গাছের ডালের সাথে গামছা গলায় পেঁচিয়ে ফাঁস নিয়ে আতœহত্যা ঘটনা ঘটে।
উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার ঢালীপাড়া কাছুম আলীর ছেলে, গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে মোকলেছ মিয়া (৩৮) আতœহত্যা করেছে।
নিহতের স্ত্রী রিনা আক্তার জানান, প্রতিদিনের মতই ওই দিনও স্কুল গাড়ি ধোয়ার পর এক সাথে রাতে খাওয়া দাওয়া করেছে,খাওয়া শেষ করে কাদে গামছা নিয়ে বাড়ির বাইরে গেলে আর রাতে বাড়িতে ফিরেনি,রাতে অনেক খোঁজা খোঁজি করেন কোথা পাওয়া যায়নি। ভোর বেলা আমার শাশুড়ি দেখে বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুল রয়েছে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন ।
থানার এস আই সৈয়দ আজিজুল হক জানান, গাড়ি চালকের আত্মহত্যার কারন জানা যায়নি । পরিবারের কারো কোনো অভিযোগ না থাকলে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ