শালিখায় ইভটিজিং এর অপরাধে এক যুবকের ৬ মাসের কারাদন্ড

মোঃ শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরা থেকেঃ মাগুরার শালিখায় ইভটিজিং করার অপরাধে মোঃ রাকিব (৩০) নামের এক বখাটে যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ডাদেশ দেওয়া হয়। দন্ড প্রাপ্ত রাকিব উপজেলার শতখালী গ্রামের মোঃ নাজিম উদ্দিনের পুত্র ও আড়পাড়া বাজার শতখালী গার্মেন্টস এর বিক্রয় কর্মী। জানা যায় উপজেলা সদর আড়পাড়া গ্রামের শাহনাজ পারভীন নামের এক গৃৃহবধুকে আড়পাড়া বাজার শতখালী গার্মেন্টস এর সামনে থেকে বখাটে রাকিব বিভিন্ন ধরনের কুপ্রস্তাবসহ অশ্লীল ভাষা ব্যবহার করে। মেয়েটিকে এর আগেও ঐ বখাটে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়াসহ অশ্লীল ভাষা ব্যবহার করেছে। ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ঘটনাটি মেয়েটি শালিখা থানা পুলিশকে জানায়। পুলিশ তাকে উপজেলা নির্বাহি অফিসারের কাছে পাঠিয়ে দেন। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার আড়পাড়া বাজার শতখালী গার্মেন্টসএ গিয়ে ঘটনার সত্যতা ও প্রমান এবং তার স্বীকার উক্তিতে বখাটে রাকিবকে ১৮৬০ সালের ইভটিজিং আইনের ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এসময় প্রশিকিউশনের দায়িত্বে ছিলেন, শালিখা থানা এসআই লিটন চন্দ্র দাস।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ