রাঙ্গুনিয়ায় ট্রাকভর্তি ৩৪’শ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার
রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়ায় ট্রাকভর্তি ৩৪ শত পিচ ইয়াবা সহ আল-আমিন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ট্রাকটিকেও (চট্টমেট্টো-ট-০৫০৭০৬) জব্দ করা হয়। আটক যুবক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকার আব্দুর রশিদের পুত্র। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদে উপজেলার রাণীরহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক ট্রাকটিকে তল্লাসি চালিয়ে ড্রাইভিং সিটের নিচ থেকে প্যাকেট ভর্তি ৩৪শত পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। ট্রাকের চালক আল-আমিনকে ধরলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এগুলা টেকনাফ থেকে এনেছে বলে জানান। রাঙ্গুনিয়া থেকে বাঁশের ভাড়া নিয়ে টেকনাফ যায়, আসার সময় সে এগুলো রাঙ্গুনিয়ায় নিয়ে আসে। কার নির্দেশে আনিয়েছে কিংবা কোথায় নেওয়া হবে তার ব্যাপারে তদন্ত চলছে। তার সাথে থাকা অপর দুইজন পালালেও তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
