রাঙ্গুনিয়ায় বৌদ্ধ যুব পরিষদের কমিটি গঠন
রাঙ্গুনিয়া প্রতিনিধি : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অভিজিত তালুকদার পাপেল সভাপতি ও সুষ্ময় তালুকদার দীপ্ত’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সীমান্ত বড়–য়া ও সাধারণ সম্পাদক সজীব বড়–য়া ডায়মন্ড স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত কমিটিকে বৌদ্ধ ধর্মীয় সমমনা সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
