জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন- কারানির্যাতিত, আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা আলমগীর হোসেন
মো. মনির হোসেন: কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. আলমগীর হোসাইন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।
সুত্রমতে, আলমগীর হোসাইন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য এবং গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে কিশোরগঞ্জ সদর পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।
আলমগীর হোসাইন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বিএনপির বিভিন্ন হরতাল-অবরোধ কর্মসূচিতেও তিনি অংশ নেন। একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কিশোরগঞ্জ মডেল থানায় তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে এবং তিনি দুই দফায় মোট ৪২ দিন কারাগারে ছিলেন।

