নিকলীর উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান নবাগত ইউএনও শামীম আরার
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সঙ্গে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও শামীম আরা নিকলী উপজেলার উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নিকলীকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সকলের মতামত ও সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
ইউএনও শামীম আরা আরও বলেন, “আমি এখানে ২৪ ঘণ্টা আছি। আমাকে যখনই স্মরণ করবেন, তখনই পাবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত। আসুন, সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করি এবং নিকলীকে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে গড়ে তুলি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম তালুকদার হেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মো. রিমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলাম, নিকলী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাসিরুদ্দিন মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী মণি, উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বক্কর, পল্লী বিদ্যুতের এজিএম মো. আবু বক্কর ছিদ্দিক, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার দাস, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আনোয়ার হোসেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, এনজিও প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মহসিন উদ্দিন।

