সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবুল বাসার নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের প্রবীণ শিক্ষাবিদ ও নান্দাইল চকমতি ডি.এস. ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ মাওলানা আবুল বাসার মো. নূরুল ইসলাম আর নেই। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মাওলানা আবুল বাসার মো. নূরুল ইসলাম দীর্ঘদিন নান্দাইল চকমতি ডি.এস. ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া আয়শা-আহাদ দাখিল মাদ্রাসা, কলাপাড়া হাজী আ. গফুর দাখিল মাদ্রাসা, বৌলাই পাটধা রসুলপুর দাখিল মাদ্রাসা এবং কটিয়াদী উপজেলার মানিককালি চান্দপুর দাখিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তাঁর অবদান ও কর্মদক্ষতার জন্য তিনি এলাকায় সুনাম অর্জন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ মাগরিব কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস সংলগ্ন আয়শা প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কর কমিশনার (যুগ্ম সচিব) কবীর উদ্দিন মোল্লা ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন। তাঁরা মরহুমের ছেলে কর পরিদর্শক তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ