এক দশকে বাংলা টিভি, কিশোরগঞ্জে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শহরের রাশিদা খানম উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলা টিভি দর্শক ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালক মহসিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনি।

এ সময় বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ওমর সিদ্দিক রবিন, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার নিউজ রুম এডিটর ও বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট (কিশোরগঞ্জ) মো. মনির হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, কেক কাটা, শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছের উপকারিতা নিয়ে প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বাংলা টিভি দীর্ঘ এক দশক ধরে বস্তুনিষ্ঠ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ঘিরে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ