কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইয়াসিন খন্দকার সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজহার উদ্দিন লিটন, সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, ক্রীড়া সংগঠক গোলাম রসুল, মো. নাঈমুজ্জামান নাঈম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন এবং ফরিদপুর ইউনিয়নের আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার বিকাশ, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

