ধামইরহাটের আইডিয়াল মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার ব্যতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদ্রাসায় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যাংকার মো. আবু তাহের। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠান শেষে ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৫ জনসহ মোট ১১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম।

এ সময় সভাপতির বক্তব্যে মো. আবু তাহের শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস চেয়ারম্যান রেজুয়ান হোসেন, নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছানাউল্লাহ নূরী, ফাইন্যান্স ডিরেক্টর কোরবান আলী দেলোয়ার, অডিট অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর ব্যাংকার মো. ইলিয়াস হোসেন, সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন, ফার্সিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, প্রভাষক জুলফিকার আলী ও আবদুল্লাহ বিন বেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি কোরবান আলী দেলোয়ার (স্বত্বাধিকারী, মেসার্স দোলা ট্রেডার্স), আমাইতাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নুরুন্নবী রাজা, মাদ্রাসার উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর মেহেদী হাসান, আমজাদ হোসেনসহ স্থানীয় সুধীজন ও অভিভাবকবৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ