সকলের সহযোগিতা চাইলেন ইউএনও তাহমিনা আক্তার
আনোয়ারুল আনার: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ সকলের সহযোগিতা চাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, তাহমিনা আক্তার।
গত ১৯ শে জানুয়ারি করিমগঞ্জ উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা মাসিক মিটিংয়ে করিমগঞ্জের রাজনৈতিক দলের প্রধানগন উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন সহ সামাজিক নেতৃবৃন্দ সহ প্রথম শ্রেণির কর্মকর্তা গন।
উপস্থিত জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন,আগামী নির্বাচন নিরপেক্ষ আবাদ সুষ্ঠু করতে হলে কোন সাধারণ মানুষ কে হয়রানি করা যাবে না, রাজনৈতিক দল আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ তাদের মধ্যে চিহ্নিত দোষী দের আইনের আওতায় আনাহোক, কিন্তু যারা সাধারন সমর্থক যাদের কোন দোষ নেই তাদেরকে যেন হয়রানি করা না হয়।
কেম্প কমান্ডার মেজর মোমেন হাসনাঈন নূর গালিব
তিনি বলেন, সাবার আগে দেশ আগামী নির্বাচন নিয়ে কাজ করছেন উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সমন্বয়ে কাজ করছেন।
সহকারী কমিশনার ভূমি জনাব আল আমিন কবির বলেন মাদক এখন সামাজিক ব্যাধি হয়ে দারিয়েছে
মদক দূর করতে হলে সকলকে সহযোগিতা করতে হবে
যেখানেই মাদকের সন্ধান পান প্রশাসনকে খবর দিন
ও অবৈধ ভাবে বিভিন্ন ইউনিয়নে কৃষি জমি থেকে কাটা হচ্ছে যা রুখতে সকলের সহযোগিতা চান
উপজেলা নির্বাহীকর্মকর্তা জনাব তাহমিনা আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সব শেষে তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মূল্যে নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে ইতি মধ্যে যে সকল জটিলতা ছিল
তা আমরা সমাধান করেছি নির্বাচন পরিচালনা করতে
এখন সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন যেন নির্বাচনী আইন বিধি বিধান মেনে চলেন।

