ভৈরবকে জেলা করার আন্দোলনে ট্রেন আটকে অরাজকতার প্রতিবাদে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান

মো. মনির হোসেন: ভৈরব উপজেলাকে জেলা করার দাবিতে আন্দোলনরত অবস্থায় যাত্রীবাহী ট্রেন আটকে পাথর নিক্ষেপের মাধ্যমে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে অখন্ড কিশোরগঞ্জ জেলা আন্দোলন এর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় সময় উপস্থিত ছিলেন অখন্ড কিশোরগঞ্জ জেলা আন্দোলনের মুখপাত্র মোঃ জগলুল হাসান চয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন; সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, হয়বত নগর বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জনি, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছির তুসি, হাসিবুল হোসেন, পায়েল, সোহান, ইমন প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ