কলীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত
জয়দেব আচার্য্য
আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি,এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জ নিকলীতে আজ (৮ অক্টোবর ২০২৫ইং) রোজ বুধবার দুপুর বার ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ সম্প্রসারিত হলরুম ভবনে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়,নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে, সমবায় অফিসার সালেহা খাতুনের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, ইউ আর সি ইন্সট্রাক্টর নাহিদাআলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফুন্নাহার,উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম সৌরভ, নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, নিকলী প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ হাবিব মিয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি মোঃ সায়ফুল আলম, সহ নিকলী উপজেলার বিভিন্ন স্কুলের কন্যাশিশু গণ প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,,

