দুমকিতে বিএনপি নেতার নামে চাঁদাবাজির গুজব
বরিশাল ব্যুরো
পটুয়াখালীর দুমকি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার নামে চাঁদাবাজির গুজব উঠেছে। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া এ গুজবে বলা হচ্ছে, তিনি উপজেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে প্রভাব খাটাচ্ছেন এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায় করছেন।তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তার মতো নেতার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে কিছু নিছু মহলের মানুষ।উল্লেখ্য, সাইফুল আলম মৃধা ১৯৯২ সালে দুমকি উপজেলা ছাত্রদলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ থেকে ২০১০ পর্যন্ত পরপর দু’বার যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০–১১ সালের দিকে বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৩ সালে তিনি শ্রীরামপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি নিবার্চিত সাধারণ সম্পাদক হিসেবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে দায়িত্ব পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের পাশে থেকে কাজ করেছেন।ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার জেলে ছিলেন। তার নামে ১৬–১৭টি মামলা দায়ের করা হয়েছিল, যা রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিচালিত ছিল। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্রের আন্দোলনে সক্রিয় ছিলেন।বর্তমানে তার বিরুদ্ধে কিছু হলুদ সাংবাদিক, যারা সমাজের ভারসাম্য বজায় রাখতে জানে না, তারা সাইফুল আলম মৃধার নামে অপপ্রচার শুরু করেছেন। এসব অভিযোগের কোনো ভিত্তি কিংবা প্রমাণ নেই। স্থানীয়দের দাবি, কিছু অসাধু রাজনীতিবিদ ব্যক্তিস্বার্থে ওইসব সাংবাদিকদের টাকার বিনিময়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ করাচ্ছেন।সাধারণ জনগণ মনে করছেন, তার মতো একজন ত্যাগী নেতাকে নিয়ে এমন অপবাদ দেওয়া ঠিক হয়নি। তারা আরও জানিয়েছেন, তার মত ভালো লোক খুব কমই আছে দুমকি উপজেলার রাজনীতিবিদদের মধ্যে। সাধারণ জনগণ আশা করছেন, যারা এ ধরনের অপবাদ দিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।সাইফুল আলম মৃধা নিজে জানিয়েছেন, তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অনুরোধ করেছেন, যে ব্যক্তিরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।সাইফুল আলম মৃধা তার জীবনের অনেকটা সময় বিএনপির রাজনীতিতে জড়িয়ে কাটিয়েছেন। এখনও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

