কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মো. মনির হোসেন: বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ডক্টরস মিলনায়তন ভবনে জেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান।

এসময় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আলহাজ্ব হাফেজ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ প্রমুখ।

এতে জেলা সমিতির  সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টারসহ অন্যরা।

বক্তারা তাদের বক্তব্যে জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে হয়রানি মূলক সার্ভিস বন্ধ করে ইটভাটাগুলো পরিবেশ বান্ধব করতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ