কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. মনির হোসেন: কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) বিকেলে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কিশোরগঞ্জ।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ক্যাব এর সভাপতি আলম সারোয়ার টিটু।
এসময় কিশোরগঞ্জ ক্যাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মো. হাসান সারওয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, ইটনা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান ভুইয়া, সমকালের জেলা প্রতিনিধি মোস্তাফা কামাল, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. বদরুল হুদা সোহেল, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন বর্মন, পপির জেলা সমন্বয়কারী ফরিদুল আলম, ব্র্যাকের জেলা সমন্বনয়কারী সাফিয়া জান্নাত, ক্যাব সদস্য সাদেক আহম্মেদ, সামিউল হক মোল্লা, সাংবাদিক ইবনে আব্দুল্লাহ শাহ জাহান প্রমুখ।

