গচিহাটাতে ‘ল’ চেম্বার উদ্বোধন
স্টাফ রিপোর্টার: কটিয়াদিতে সন্ধ্যাকালীন ‘ল’চেম্বার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার গচিহাটা কলেজ মোড় এলাকায় রহিম উদ্দিন সুপার মার্কেটে কিশোরগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট মো. বাবুল মিয়ার ল’ চেম্বার উদ্বোধন করা হয়।
এসময় কিশোরগঞ্জ বারের সিনিয়র আইনজীবীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

