ভৈরবের মৌটুপিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে  ২ পক্ষের সংঘর্ষে নিহত ১। আহত অর্ধশত

এম এ হালিম

ভৈরবের মৌটুপিতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে  ২ পক্ষের সংঘর্ষে  কায়য়ুম মিয়া নামে ১ জন নিহত  এবং  অধর্শতাধিক আহত হয়েছে । গুরুতর আহতদের মধ্যে নাজমুল (৪০),শান্ত(২০),ইলিয়াছ উদ্দিন (৪৫),ইকবাল(৭০),বাদল ( ৩২),মিলন মিয়া (৫০),মোস্তমিয়া(৪৫)মোস্তক( ২৫) এ ৮ জনকে উন্নত  চিকিৎসার জন্য   ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে ।

 জানাযায়, পূর্ব  শত্রুতার জের ধরে এবং আধিপত্য  বিস্তার কে  কেন্দ্র করে  কর্তা বাড়ির সাবেক চেয়ারম্যান তোফাজ্জর হক  ও সরকার বাড়ির  চেয়ারম্যান সরকার শাফায়েত উর্লাহর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সকাল  থেকে টানা দুপুর পর্যন্ত দফায় দফায়  সংঘর্ষ হয়েছে । এ সময়  সংঘর্ষে কায়য়ুম নামে ১ জন নিহত এবং  উভয় পক্ষের  নারি, শিশু বৃদ্ধ সহ কমপক্ষে  ৫০ জন আহত হয়েছে । আহতদের কে উদ্ধার  করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা  দেয়া হয়েছে । এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে ।  এ বিষয়ে  ভৈরব থানার ওসি তদন্ত  মোঃ শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, সংঘর্ষে কায়য়ুম নামে ১ জন নিহত এবং  বেশ কয়েক  জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি  নিয়ন্ত্রণে  রয়েছে ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ