দানাপাটুলী ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতা ও দানাপাটুলী ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ১১নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী শত শত ছাত্ররা মানববন্ধন ও অবস্থান র্কসূচীতে অংশ গ্রহন করে। জানা যায়, ৪ আগষ্ট দানাপাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাত্র আন্দোলনকারীদের উপর তার দল বলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে প্রায় ১৫ জনকে আহত করে। গুরুতর আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ এর চেয়ারম্যান পদ থেকে অপসারনের দাবীতে মানববন্ধন ও ও অবস্থান কর্মসূচী পালন করে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচীর আগে তারা কিশোরগঞ্জ নিকলী মহাসড়কে এক বিক্ষোভ মিছিল করে। কর্মসূচী চলাকালে বৈষম্য বিরোধী ছাত্ররা বক্তব্য রাখেন। এ সময় কিশোরগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কারী ও সমাবেশে অংশ গ্রহন করে ইউপি চেয়ারম্যানের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষন করে দানাপাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কর্মসূচীতে যোগ দেয়। সাবেক সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আরিফুল হক এর তত্ত্বাবধানে সভায় বক্তব্য রাখেন দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাসেল মিয়া,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার এলাচ, বিএনপির ত্যাগী নেতা দানাপুলী ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সভাপতি আতিকুর রহমান, পৌর বিএনপির সিনিয়র ভাইন প্রেসিডেন্ট আতাউর রহমান কাজল, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল কাদির ও রফিকুল ইসলামসহ প্রমূখ।

