কিশোরগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বৃক্ষরোপন অভিযান

মো.আজিজুল হক ফাহিম :

কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান-২০২৪ কর্মসূচি শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বুধবার ৩১ জুলাই সকাল ১০ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্ধোধন করেন। এরপর আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে তিনি গাছের চারা বিতরণ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশে বৃক্ষরোপণ অভিযান সফল করতে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেছে দেশের প্রাচীন এই বাহিনীটি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আবহাওয়া অনুকুলে রাখতে জেলায় বৃক্ষ রোপন করেছে বলে জানা গেছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী বলেন, মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের নির্দেশক্রমে আমরা বৃক্ষরোপন করছি। আজ কিশোরগঞ্জে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন অভিযান-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। সেই সাথে কিশোরগঞ্জ জেলাধীন ১৩ টি উপজেলায় আজ বৃক্ষরোপন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপন করছি। সবাইকে বৃক্ষরোপনে উদ্ধুদ্ধ করছি। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাপমাত্রা ঠিক রাখাসহ বিভিন্ন ভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আমরা বৃক্ষ রোপন করে আমাদের সদস্যদের বৃক্ষরোপনে উদ্ধুদ্ধ করাসহ দেশের সর্বসাধারণকে বলব প্রত্যেকে যেন সুযোগ থাকলেই বৃক্ষরোপন করি।

এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাসুদ হাসান, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশিক্ষক মোবারক হোসেন, ভাতাভোগী দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries