করিমগঞ্জে ব্যারিস্টার গোলাম কবির ভূইয়ার নির্বাচনী জনসভা

মো. মনির হোসেন: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে প্রচার-প্রচারনার শেষ দিনে প্রচারণায় প্রার্থীরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনী শেষ জনসভা করেছে কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের (কেটলি) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূইয়া।

করিমগঞ্জ উপজেলার চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বারঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাইয়ুম,করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ