নারী ভোটারদের ভোটকেন্দ্রে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কর্মী সভা
মো. মনির হোসেন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ভোটকেন্দ্রে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কর্মী সভা হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ভিটিপাড়া গ্রামে কর্মী সভার আয়োজন করে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুব মহিলা লীগ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এড. মো. সোহরাব উদ্দিন।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পিংকি মণি, পাকুন্দিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: ফরিদ উদ্দিন (ভিপি ফরিদ), উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিএম শরীফুল হাসান রুবেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন প্রমুখ।

